ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
নলছিটিতে ৫০ গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক
নলছিটির নতুনহাট বাজারে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা, চুরি-মাদক ঠেকাতে কমিটি গঠন
ভিকারুননিসা নূন স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি বিস্তারিত তথ্য। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ১ম থেকে ৯ম শ্রেণির সব শাখায় বাংলা ও ইংরেজি ভার্সনে (প্রভাতি ও দিবা শাখায়) ছাত্রী ভর্তি করা হবে। নির্ধারিত সময়ের মধ্য সঠিকভাবে আবেদনকৃত ছাত্রীদের মধ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক ডিজিটাল লটারি পদ্ধতিতে ভর্তির জন্য নির্বাচন করা হবে। ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালা–২০২৫ অনুসরণ করা হবে।
অনলাইনে আবেদনের সময়
আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। আবেদন চলবে ৩০ নভেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
*আবেদন ফি: ১১০ টাকা। টেলিটক প্রি–পেইড মোবাইলে ফি দেওয়া যাবে।
*সব শাখায় ছাত্রী ভর্তি করা হবে: মোট ১৮৭২ জন।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজটি রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে রমনা থানাধীন ১/এ নিউ বেইলী রোডে অবস্থিত। বর্তমানে বেইলী রোডের মূল শাখার প্রভাতী ও দিবা শাখা, ইংরেজি শাখা ছাড়া বসুন্ধরা, আজিমপুর, ধানমন্ডি—তিনটি শাখার দিবা ও প্রভাতী শাখা রয়েছে।
আরও পড়ুন :সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি—টানা তিন টি-টোয়েন্টিতে ১০০ ছুঁয়ে তিলকের বিশ্ব রেকর্ড
আপনার মতামত লিখুন :