রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনে কথিত কারচুপির সঙ্গে জড়িত অন্যান্য রিটার্নিং কর্মকর্তাদের রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনারের মতো সামনে এগিয়ে আসার, সত্য বলার জন্য আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলি আমিন গন্ডাপুর।
গতকাল শনিবার পেশোয়ারে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে আলি আমিন এই আহ্বান জানান। তিনি খাইবার পাখতুনখাওয়ায় পিটিআইয়ের মুখ্যমন্ত্রীর পদপ্রত্যাশী। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশে আলি আমিন বলেন, এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি। এগিয়ে আসুন, কথা বলুন। আমরা আপনাদের সমর্থন দেব। এ দেশে আপনাদের কেউ কিছু বলতে পারবে না। আমরা আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি।
পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে ভোট জালিয়াতির সঙ্গে নিজের জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে গতকাল পদত্যাগ করেন রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনার লিয়াকত আলী চাতা। এই কারচুপির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি পুরোপুরি জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। এই কর্মকর্তা নিজেরসহ জড়িত সবার বিচার চেয়েছেন। রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনারের বক্তব্য নাকচ করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। কারচুপির সঙ্গে জড়িত থাকার অভিযোগ নাকচ করেছেন দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাও।
আরও পড়ুনঃ মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলির করা ভোট কারচুপির অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানায়, কমিশনের সচিব, বিশেষ সচিব, অতিরিক্ত মহাপরিচালকসহ (আইন) ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কমিটিতে থাকছেন।
নির্বাচন কমিশন আরও জানায়, তদন্ত কমিটি রিটার্নিং কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করবে। তারা তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেবে।
নির্বাচন কমিশন বলেছে, রাওয়ালপিন্ডির কমিশনারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্ত প্রতিবেদনের ফলাফল বিশ্লেষণ করে।
আপনার মতামত লিখুন :