আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবার পাবে ৫০ হাজার টাকা। আজ দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ এই সহযোগিতার কথা জানান।
শারমিন মুরশিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।
এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর যে তালিকা প্রণয়ন হয়েছে, তার ৪৩ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুরশিদ।
আরো পড়ুন: মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এখন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী
তিনি আরো বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।
আপনার মতামত লিখুন :