সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
আগামী বছরের (২০২৫ সাল) এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে। একই সঙ্গে এপ্রিলের শুরুতেই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে। সংশ্লিষ্টদের সেভাবেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের আগে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে আয়োজন করা হতো। আমরা সেই সূচিতে ফিরে যেতে চাই। এসএসসি পরীক্ষা দ্রুত শেষ করতে পারলে এইচএসসি পরীক্ষাও আগের সূচিতে আয়োজন করা যাবে। অধ্যাপক তপন কুমার বলেন, ‘আগে এইচএসসি পরীক্ষা এপ্রিল মাসে আয়োজন করা হতো। করোনার কারণে শিক্ষাসূচিতে পরিবর্তন আনতে হয়েছে। আশা করছি, আগামী বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারব।
আরও পড়নঃ মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
এদিকে, আগামী বছরের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, অনেকেই আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরামর্শ দিয়েছেন। কিন্তু এপ্রিলের শুরুতে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করায় পূর্ণ সিলেবাসে পরীক্ষা আয়োজন করা কঠিন। ফলে সংক্ষিপ্ত অর্থাৎ, ২০২৩ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :