ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
সিরিজের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির ব্যাটে জয়ের খুব কাছে গিয়েও হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে শান্তর দল। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আরও পড়ুনঃ ওয়ার্ল্ড পুলিশ সামিটে যোগ দিতে দুবাই গেলেন আইজিপি
অন্যদিকে সিরিজে লিড নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে টাইগারদের ৩ রানে হারিয়ে ১-০তে এগিয়ে আছে লঙ্কানরা। এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতে চায় শ্রীলঙ্কা। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে লঙ্কানরা। স্পিনার আকিলা ধনাঞ্জয়ার জায়গায় দলে এসেছেন পেসার দিলশান মাদুশঙ্কা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
আরও পড়ুনঃ মাত্র ১ ঘণ্টার আন্দোলনে যশোর পৌর কর্তৃপক্ষ সিদ্ধান্ত থেকে প্রস্থান
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাতিশা পাতিরানা।
আপনার মতামত লিখুন :