ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টায় তিনি রাজধানীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোটের চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
বিএসপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক শোক বার্তায় সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন একজন নির্লোভ, নিরহংকারী, অমায়িক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব।
বিএসপি চেয়ারম্যান বলেন, তিনি একজন ইসলাম প্রিয় সুফিবাদী ও অসাম্প্রদায়িকতার উদাহরণ ছিলেন। এমন একজন গুণী মানুষের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে আমি মনে করি।
তিনি বলেন, আমি সাবেক এই সফল প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আরও পড়ুন: পাউবো কর্মকর্তার কোটি টাকার কাঠ বাণিজ্য
এ সময় সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।
আপনার মতামত লিখুন :