ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
মাল্টিপ্লেক্সে প্রথম দিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়েছে ‘দরদ’। ছবিটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে ৩০ লাখ ৬৮ হাজার টাকা। এ বছর মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রিতে দ্বিতীয় স্থানে থাকা ছবিটিও শাকিব খানের। গত পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিটি ২৯ লাখ ৬১ হাজার টাকার টিকিট বিক্রি করে। এ বছর মুক্তি পাওয়া শাকিবের রাজকুমার ছবিটি প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছিল ১২ লাখ টাকার বেশি।
প্রচারণায় প্রযোজনা প্রতিষ্ঠানের উদাসীনতা, ঈদের বাইরে এমন একটা সময় ছবি মুক্তি, তারপরও এমন টিকিট বিক্রিকে অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। আর এটা বাংলাদেশি চলচ্চিত্রের জন্য খুবই প্রয়োজন ছিলও বলে মনে করছেন চলচ্চিত্র–সংশ্লিষ্টরা। সিলেট গ্র্যান্ড মুভি থিয়েটারের কর্তৃপক্ষ জানিয়েছে, দরদ দেখে মুগ্ধ দর্শক। প্রথম দিন তাদের শো হাউসফুল ছিল।’
বড় পরিসরের সিনেমা ‘দরদ’ মুক্তি পেয়েছে। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার অনেক বেশি। একই সঙ্গে মনঃকষ্টও ছিল পরিচালককে নিয়ে। তাঁদের অনেকের অভিযোগ ছিল, ছবিটি নিয়ে সেই অর্থে প্রচারণা করেনি। ঠিক সময়ে গানও প্রকাশ করেনি।
সাধারণত সমসাময়িক সময়ে শাকিব খানের মুক্তি পাওয়া ছবির ক্ষেত্রে দেখা গেছে, মাসখানেক আগে থেকেই প্রচারণা শুরু হয়। এ নিয়ে মেতে থাকেন ভক্তরাও। কিন্তু ‘দরদ’ ছবির ক্ষেত্রে একেবারের উল্টো পথে হেঁটেছেন পরিচালক অনন্য মামুন। মুক্তির আগে শেষের ৪ দিনে এসে যেন এক মাসের প্রচারণা চালালেন। এ নিয়ে তাই ভক্তদের মধ্যে কিছুটা শঙ্কা ছিল। অনন্য মামুনকে অনেক কথাও শুনতে হয়। কিন্তু মুক্তির প্রথম দিনে হিসাবে পুরোপুরি উল্টো গেল। মাল্টিপ্লেক্সে এই ছবির রেকর্ড পরিমাণ ব্যবসা দিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, ‘প্রথম দিন তো ভালোই গেছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মোটামুটি সব শো হাউসফুল ছিল। আজ সকাল থেকেও টিকিটের ভালো চাপ রয়েছে। যে অবস্থা দেখছি, তাতে প্রদর্শনী বাড়াতে হবে হয়তো। সত্যি কথা বলতে, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘তুফান’–এর পর শাকিব খানকে নিয়ে মাল্টিপ্লেক্স দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। শাকিব খানও সেভাবেই তাঁর ছবি উপহার দিচ্ছেন, এমনটাই মনে হচ্ছে। পরিবর্তিত এই পরিস্থিতিতে ছবিটা এতটা ভালো ফলাফল দেবে, প্রত্যাশা করিনি।
আরও পড়ুন: মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য এলো সুখবর!
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকোথ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্যও অনন্য মামুনের। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও ও বিশ্বজিৎ চক্রবর্তী।
আপনার মতামত লিখুন :