বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

সবুজ বিপ্লবে ছোট্ট সুন্দরবন যেন চাঁদপুর গ্রাম


M Zaman
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ণ
সবুজ বিপ্লবে ছোট্ট সুন্দরবন যেন চাঁদপুর গ্রাম

সবুজ বিপ্লবে ছোট্ট সুন্দরবন যেন চাঁদপুর গ্রাম। সবুজ বিপ্লবের গ্রাম চাঁদপুর। ছোট থেকে বড় সকলেই সবুজ সচেতন। গাছের চারা রোপন করে করে গ্রামটি এখন এক টুকরো সুন্দরবন।

ঝিনাইদহ জেলা শহর থেকে অল্প দূরে চাঁদপুর গ্রাম। হরিনাকুন্ডু উপজেলার একটি গ্রাম। এই গ্রামে মানুষের ভালোবাসায় এখন রয়েছেন বৃক্ষ ও পরিবেশ প্রেমিক আব্দুল ওয়াহিদ সরদার। চাঁদপুরসহ আশে পাশের গ্রামে এখন তিনি গাছের চারা রোপন করছেন। পরিবেশ স্বর্ন পদক জয়ী এই মানবতাবাদীর সাথে রয়েছেন মানব দরদী অনেকেই।

এরা গাছে গাছে ভরিয়ে দিচ্ছেন এলাকা। প্রতিটি বাড়িই সবুজ আঙিনায় রূপ নিয়েছে। এ কারণে আর দশটা গ্রামের চেয়ে এই গ্রামে গাছপালা বেশি। বাংলার প্রকৃতির দারুণ উদাহরণ এই সবুজ গ্রাম চাঁদপুর।

সবুজ বিপ্লবের উজ্জ্বল সেনা ইঞ্জিনিয়ার আকুল হুসাইন। তবে পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার হওযায় তাকে গ্রামের বাইরে থাকতে হয়। কোন সমস্যা নেই। গ্রামের মেম্বার, সাবেক মেম্বারসহ পরিবেশ সচেতন অনেকেই বৃক্ষ ও পরিবেশ প্রেমিকের সাথে সবুজ বিপ্লবে ঐক্যবদ্ধ। জুন থেকে শুরু করে এখনো সেখানে গাছের চারা রোপন হচ্ছে। স্কুল, মাদ্রাসা, রাস্তার দুই ধার, নদীর পাড়েও চলছে চারা রোপন পর্ব।

আরও পড়ুন: বিলুপ্তির পথে পাট চাষ,কোটি টাকা প্রণোদনা দেওয়ার পরেও

চাঁদপুরে সবুজ বিপ্লবের ধারায় রয়েছেন, জেলা জজ জুয়েল রানা, বর্তমান মেম্বার শাহাদাত হোসেন, সাবেক মেম্বার আব্দুর রশিদ, সমাজ সেবী সবদুল হোসেন, বাক্কা মন্ডল, আব্দুর রহিম, আজিজুল ইসলাম, সওকত হোসেনসহ শতাধিক প্রবীণ, যুবক, কিশোর আর নানা বয়সী নারী। রয়েছে সবুজ অভিযানে নারী প্রতিনিধি রিমা। সাথে আছে আগামীর এক দল খুঁদে দেশ প্রেমী যারা থাকবে দেশ গড়ার অগ্রগামী কর্মী বা সমাজ সৈনিক হিসাবে।

সবাই চাঁদপুর গ্রাম কে গড়েছেন ছোট্ট এক ফালি সুন্দবন। বাঘ হরিণ কুমির না থাকলেও আছে শত সহস্র লক্ষ কোটি গাছ আর গাছ। প্রকৃতি তাই চাঁদপুরে এখন বড্ড নির্মল সবুজের কাব্য উপমা।

`

Spread the love
Link Copied !!