বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
লালমনিরহাটে ১০০বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার এক। লালমনিরহাট জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেনসিডিল ও একটি পাওয়ারটিলার ডালা সংযুক্ত সহ ০১জন কে গ্রেফতার করেন গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এস আই নিজাম উদ দৌলা ও সঙ্গীয় ফোর্স সহ জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউনিয়নের কদমতলা বাজার হইতে ৩০০গজ পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তার উপর একটি পাওয়ারটিলারের ডালার স্টিলের পাতের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ১০০বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
আরও পড়ুন মাদক সেবনে গিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন
পাওয়ারটিলার সহ মিজানুর রহমান (১৭ বছর ০৪ মাস), নামের এক জনকে গ্রেফতার করেন। এ বিষয়ে আদিতমারী থানায় একটি মামলা রুজু হয়।
লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে জেলার আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউনিয়নের কদমতলা বাজার পৃর্বে দুড়াকুটি টু শিয়াল খাওয়া গামী পাকা রাস্তায় বিশেষ অভিযান চালিয়ে ১০০বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও একটি পাওয়ারটিলার সহ এক জনকে গ্রেফতার করে গোয়েন্দা শাখার পুলিশ।
আপনার মতামত লিখুন :