রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকসহ গ্রেফতার ৩২। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারের পাশাপাশি তাদের হেফাজত থেকে ৬৫০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ২ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
আরও পড়ুনঃ মাদক বিরোধী অভিযানে ঢাকায় গ্রেফতার ২৮ জন
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :