রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে রাঙ্গামাটিতে ২ দিন ব্যাপী একুশের বই মেলা উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় একুশের বই মেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঃ আজ প্রধানমন্ত্রী একুশে পদক-২০২৪ বিতরণ করবেন
এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ক্ষুদ্র নৃ তাত্ত্বিক জনগোষ্ঠীর উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বই মেলায় জেলার প্রায় ৩০ টি স্টল অংশ নিয়েছে।
আপনার মতামত লিখুন :