ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
যশোর শহরের ঐতিহ্যবাহী দানবীর হাজী মো: মহাসীন মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হয়েছে। এই পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নানা আয়োজনের মধ্যে দিয়ে যশোরের মুড়লী দানবীর হাজী মো: মহসিন স্কুলের ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়েছে।
স্কুলের সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী দুই দিন্য ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্তরে এসে শেষ হয়।
র্যালীতে এ সময় উপস্থিত ছিলেন ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, হামিদপুর আল হেরা কলেজের মফিজুল ইসলাম, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাফ হোসেন শিম্বা, বিদ্যালয়ের সভাপতি শেখ সালাউদ্দিন টিপু, প্রধান শিক্ষক ফজলুর রহমান, নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শেখ আলাউদ্দিন মুকুলসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে পালন
আলোচনা সভায় নিজের অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এক অনুভুতি দীর্ঘদিন পর একে অপরের কে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।
আপনার মতামত লিখুন :