ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
মুক্তাগাছার কালীবাড়ীতে পল্লীমঙ্গল কর্মসূচি (পিএমকে) নামে একটি স্বাস্থ্যসেবা সংগঠনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা দেওয়া হয়।
বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত ময়মনসিংহের জেলার মুক্তাগাছা উপজেলার কালীবাড়ীতে চেচুয়া রোর্ডে পিএমকে অফিসে এই চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
এসময় প্রায় ৫ শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধসহ চশমা প্রদান করা হয়। এ ব্যাপারে পল্লীমঙ্গল কর্মসূচির (পিএমকে) কালীহাতি জোনের প্রোগ্রাম ম্যানেজার মো.ওহেদুল ইসলাম বলেন, আমরা দুইদিন ব্যাপী ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি।
আজ প্রথম দিনে প্রায় ৫ শতাধিক রোগী ফ্রি চিকিৎসা পেয়েছেন। এই কর্মসূচি আমরা নিয়মিতভাবে বাস্তবায়ন করছি। আমাদের ফ্রি চিকিৎসার এই ধারা অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
এসময় উপস্থিত ছিলেন, প্রোগ্রাম ইনচার্জ ডা. মো. খায়রুল বাসার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা.মো.জিয়াউল হাসান, গাইনি ও প্রসূতি বিভাগের ডা. মোছা. নাসরিন আক্তার, চক্ষু ডাক্তার ডা.মো.আব্দুলাহ আল মামুন, জোন এরিয়ার ডাক্তার ডঃ মোঃ রাসেল রানা, ইস্তাতিয়াক আহমেদ রোমান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার হাফিজুর রহমান , শাখা ব্যবস্থাপক মো.শাহ আলম, জোনের হিসাব-রক্ষণ কর্মকর্তা মো. ফাতিন হাছান এবং জোনের আইটি অফিসার মো. আলামিন সহ আরো অনেকেই।
আপনার মতামত লিখুন :