ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই: কমিশনার আবুল ফজল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে একটা ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এই নির্বাচন কমিশনার।
গতকাল রোববার শপথ নেওয়ার পর আজ সকালে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন কমিশন। বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া ভেরি সিম্পল। একটা সুন্দর নির্বাচন।’
আরও পড়ুন :১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাম ১.১ কোটি রুপি
দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিকনির্দেশনা দিয়েছেন বলে জানান আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠতা, সততা, জবাবদিহির ব্যাপারে আলোচনা হয়েছে।
কী ধরনের চ্যালেঞ্জ মনে করছেন, এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি, মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে করি, এটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। এটা অপরচুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তিরা, যাঁদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী, এটা আমরা ডেলিভার করব। আমরা ওয়াদাবদ্ধ।’
আপনার মতামত লিখুন :