বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বেনাপোলের সাবেক মেয়রের অবৈধ দখলের ৩০০ বিঘা খাস জমি উদ্ধার


বিশেষ প্রতিবেদক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৪, ২:০৮ অপরাহ্ণ
বেনাপোলের সাবেক মেয়রের অবৈধ দখলের ৩০০ বিঘা খাস জমি উদ্ধার

বেনাপোলের সাবেক মেয়রের অবৈধ দখলের ৩০০ বিঘা খাস জমি উদ্ধার । স্থল বন্দর বেনাপোল পৌরসভার সাবেক মেয়র এবং সাবেক এক ইউপি চেয়ারম্যান প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে মাছের ঘের পরিচালনা করে আসছিলেন বলে জানান ইউএনও।

যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে দখলে থাকা ৩০০ বিঘা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা জমিতে লাল পতাকা টাঙ্গিয়ে সীমানা চিহ্নিত করা হয়।
১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয় বলে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান।
তিনি বলেন, ওই ইউনিয়নের ৩৬ নম্বর বাহাদুরপুর মৌজায় তিনটি দাগে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩০০ বিঘা (৯৮ দশমিক ৫৮ একর) জমি দখলে নিয়ে মাছের ঘের পরিচালনা করে আসছিলেন।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে শার্শা উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এবং তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে জমি পুনরুদ্ধারে অভিযান চালানো হয়।
উদ্ধারের পর এসব জমিতে বাঁশের খুঁটি পুঁতে লাল পতাকা টাঙ্গিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয় বলে জানান ইউএনও কাজী নাজিব হাসান।
এ সময় সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন : ৬ বছর ধরে আহ্বায়ক কমিটিতে বন্দি যশোর বিএনপি

Spread the love
Link Copied !!