বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস চাকরির সুযোগ, পদ ৫২৫


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৪, ২:২১ অপরাহ্ণ
বিমান বাংলাদেশ এয়ারলাইনস চাকরির সুযোগ, পদ ৫২৫

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ৩ ক্যাটাগরির ৫২৫ পদে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামীকাল বুধবার, ১৮ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৩৮০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে। ১৭ এপ্রিল ২০২৩ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির অধীন উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র যাদের পরীক্ষার জন্য নির্ধারিত ছিল, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তারা আগের আবেদনেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১০০

যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে। ইংরেজি বলায় পারদর্শী হতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

আরও পড়ুনঃসালমান খান ভক্তদের জন্য সুখবর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ৪৫

যোগ্যতা: বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে জিপিএ–৫-এর স্কেলে ৩.০ অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে জিপিএ–৪-এর স্কেলে ২.৮ থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে। কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স: ১২ এপ্রিল ২০২৪ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ৩৩৫ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৮ ডিসেম্বর ২০২৪, বিকাল ৫টা পর্যন্ত।

Spread the love
Link Copied !!