বিধ্বস্ত গাজায়ও ফুল কিনছেন ফিলিস্তিনিরা।গাজার মানুষ যে অদম্য তা আবারও প্রমাণ দিলেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত পুরো উপত্যাকায় এখনও সৌরভ ছড়াচ্ছে লাল গোলাপ। শরণার্থী আর অস্থায়ী তাবুর মধ্যে আবদ্ধ জাতি এখনও কিনছেন ফুল। বুধবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফাহ হাসপাতাল ও তাবুর ক্যাম্পে লাল গোলাপ বিক্রি হচ্ছে। হুসাম আবদুলহাদি নামের এক যুবক সেখানে ফুল বিক্রি করছেন। এভাবে ফুল বিক্রির মাধ্যমে ইসরায়েলি হামলায় বাস্তচ্যুত ফিলিস্তিনিদের একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন তিনি।
রাফার স্থানী একটি নার্সারি থেকে ফুল কিনছেন হাদি। এরপর ক্যাম্পে তিনি এসব ফুল ৮০ সেন্ট করে বিক্রি করছেন। এমনকি এক কিডনি রোগীর জন্য তিনি ফ্রিতে একটু ফুলও দিয়েছেন।
আবদুলহাদি নিজেও বাস্তচ্যুতদের একজন। তিনি বলেন, আমি এখানে যুদ্ধের সময় মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য ফুল বিক্রি করছি এই আশায় যে এটি তাদের মেজাজ পরিবর্তন করবে, তাদের খুশি করবে এবং তাদের মুখে হাসি ফোটাবে।
আরও পড়ুনঃ যশোর শিক্ষাবোর্ডে এইচএসসি মেধাবৃত্তি ৯৬৪ শিক্ষার্থীর
তিনি জানান, ইসরায়েলি হামলায় আহত ব্যক্তিদের জন্য তাদের স্বজনেরা অনেকেই ফুল কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীনদের স্বজনসহ বাস্তচ্যুতরাও তার ফুল কিনছেন।ক্যাম্পের বাসিন্দা ওয়াফা আল আরাজ বলেন, এ ফুল প্রফুল্লতা বাড়াচ্ছে এবং যুদ্ধ, ধ্বংসলীলা দেখার পরও আমাদের মধ্যে আশার সঞ্চার করছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েলিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় ফিলিস্তিনের ২৫ হাজার ৭০০ লোক নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে আহত হয়েছেন আরও প্রায় ৬৪ হাজার বাসিন্দা। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।
ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে বর্তমানে উপকূলীয় এ অঞ্চলটি জাতিসংঘের স্কুলের আশ্রয়কেন্দ্রে ও তাবুর ক্যাম্পে আবদ্ধ হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :