ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম মাসের বেতনের পুরো টাকাই ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
রোবাবর (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। ফেসবুকে তিনি লিখেছেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি।
তিনি আরো লিখেছেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধ ভাবে সকল দুর্যোগ, সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।
ফেসবুক পোস্টে ব্যাংক একাউন্টের এসএমএস নোটিফিকেশনের একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। যাতে দেখা যায়, ১ লাখ ৫ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে ট্রান্সফার করেছেন তিনি।
আরও পড়ুন: এক বছরে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনিকে হত্যা
উল্লেখ্য, শেখ হাসিনার সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেন ১৬ জন উপদেষ্টা। এই উপদেষ্টাদের মধ্যে অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আপনার মতামত লিখুন :