বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ মেট্রিক টন : কৃষিমন্ত্রী


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
পেঁয়াজের উৎপাদন বেড়েছে ১০ লাখ মেট্রিক টন : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করায় দেশে পেঁয়াজের উৎপাদন ১০ লাখ মেট্রিক টন বেড়েছে।

আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আণীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ এ কথা বলেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গত ৪ ফেব্রুয়ারি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার এই প্রস্তাবে সমর্থন জানান।

তিনি বলেন, ‘প্রায় প্রতি বছরই পেঁয়াজ নিয়ে আমাদের সমস্যায় পড়তে হয়। মৌসুমের সময় এতোবেশি পেঁয়াজ উৎপাদন হয় যে, কৃষকরা দাম পায় না, পঁচনশীল হওয়ায় সংরক্ষণ করা যায় না। ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানী বন্ধ করে দেয়, বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। সেজন্য পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করায় এবার দেশে পেঁয়াজের উৎপাদন ১০ লাখ মেট্রিক টন বেড়েছে। অমৌসুমী ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে সরকার গুরুত্ব দিচ্ছি।’

কৃষিমন্ত্রী বলেন, সরিষার চাষ বৃদ্ধির মাধ্যমে আমরা ভোজ্য তেলের আমদানী হ্রাস করার উদ্যোগ নেয়া হয়েছে। তিন বছর মেয়াদী এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরে ১১ দশমিক ৬১ লাখ মেট্রিক টন সরিষা উৎপাদন হয়েছে। যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ৩৭ লাখ মেট্রিক টন বেশি। তেলের দাম হিসেবে এ বছর ৩ হাজার কোটে টাকার অতিরিক্ত সরিষা উৎপাদন হয়েছে।

সরকারি দলের সদস্য শাজাহান খান বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিষ্ময়কর উন্নয়নের কথা তুলে ধরেন। এটা দেশে বিএনপি-জামায়াতের গাত্রদাহ হয়েছে। এজন্য তারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার ব্যর্থ চেষ্টা করেছে।

তিনি বলেন, বিএনপি কোন রাজনৈতিক দল নয়, তারা খুনী ও সন্ত্রাসীর দল। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা কটাক্ষ করে কথা বলে তাদের আইনের আওতায় আনতে হলকাস ডিনাইরের আদলে একটি আইন করার দাবি জানিয়ে শাজাহান খান বঙ্গবন্ধুর খুনের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে একটি কমিশন গঠন করার কথা উল্লেখ করেন।

আরও পড়ুনঃ সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের ৪৮ প্রার্থীর নাম ঘোষণা

স্বতন্ত্র সদস্য মো. সোহরাব উদ্দিন মানিলন্ডারিং বন্ধ করে বিদেশে অর্থপাচার ঠেকাতে সংসদ সদস্যরা অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়ার দাবি জানান।
আলোচনায় আরও অংশ নেন-সরকারি দলের সদস্য এম এ মান্নান, মো. মোতাহার হোসেন, মো. তৌহিদুজ্জামান, গোলাম ফারুক, মোহাম্মদ জিল্লুর রহমান, গালিবুর রহমান শরীফ, এস এম আতাউল হক, স্বতন্ত্র সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, দেওয়ান জাহিদ আহমেদ, আবদুর রশীদ, ইফতিকার উদ্দিন তালকদার ও আবু জাহের।

Spread the love
Link Copied !!