ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা। ব্যাপক দুর্নীতিতে সম্পদের পাহাড় গড়েছেন যশোর সদর মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম।
যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম শিক্ষক হয়রানির মাস্টার মাইন্ড। টাকা না দিলে কোন ফাইল সে ছাড়ে না। দুর্নীতির মাধ্যমে তিনি গড়েছেন সম্পত্তির পাহাড়।
ছেলে রাকিব কে রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। নিজেও দ্রুত সেখানে যাওয়ার ধান্দায় আছেন। এলাকার মানুষ ও ভুক্তভুগি শিক্ষকরা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার এক চরম আতঙ্কের নাম যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। যিনি উর্দ্ধতন কর্তাদের নির্দেশ মানেন না। শিক্ষকদের বেতনের চেক ছাড়েন না। ঘুষের টাকা না পেলে ফাইলে স্বাক্ষর করেননা। তার ঘুষ দুর্নীতির অনেক তথ্য প্রকাশ হতে শুরু করেছে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বেতনের চেক ছাড়লেও তিনি আটকে রাখেন ফাইল। এ কারণে বছরের পর বছর শিক্ষকরা রয়েছেন বেতন বঞ্চিত। মানবেতর জীবন যাপন করছেন এসব শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা।
খোঁজ খবরে জানা যায়, নারাঙালী দাখিল মাদ্রাসা, সাড়াপোল দাখিল মাদ্রসা, রূপদিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাজে দুর্গাপুর দাখিল মাদ্রাসা, মোবারককাঠি এলাকায় স্কুল, মাহিদিয়া মহিলা ফাজিল মাদ্রাসাসহ অন্তত ২৭ স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা এই শিক্ষা কর্মকর্তা কতৃক ব্যাপক হয়রানির শিকারে দীর্ঘ দুর্ভোগ মানতে বাধ্য হয়েছেন। দিনের পর দিন না খেয়ে থাকলেও টাকা ছাড়া শিক্ষকদের প্রতি এতটুকু মানবিক নয় এই শিক্ষা কর্তা রবিউল ইসলাম।
বাঘেরপাড়া উপজেলার জামদিয়া গ্রামের বাসিন্দা এই শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম। তার পিতার নাম মৃত আব্দুর রহমান মোল্লা। তিন বছর আগে ছেলে রাকিব কে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। আর যশোরের কয়েকটি তার রয়েছে চার চারটি প্রাসাদ সদৃস বাড়ি। নিজে থাকেন শহরের নিলগঞ্জ সুপারি বাগানের বাড়িতে। বড় ভাইয়ের তদারকিতে রয়েছে জামদিয়ার বাড়ি। তার বড় ভাই আবু সাঈদ মোল্লা সাবেক মেম্বার।
আরও পড়ুন: ফেনীতে হত্যা মামলায় প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
গ্রামবাসী জানায়, শিক্ষা অফিসার রবিউল ইসলাম জামদিয়া মাঠে অন্তত ৩০/৩৫ বিঘা জমি ক্রয় করেছেন। এছাড়া ধলগা ইউনিয়নের গড়ের মাঠ গল্লামুখি এলাকায় তার আরো ত্রিশ বিঘা জমি কেনা আছে। অন্য মাঠেও তার জমি থাকার কথা শোনা যায়। নামে বে নামে এই সরকারি শিক্ষা কর্মকর্তা প্রায় শত বিঘা জমির মালিক। সূত্র জানায় নামে বেনামে যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম অন্তত ২০০ কোটি টাকার মালিক।
তাদের আশা দুর্নীতি দমন কমিশন যথাযথ তদন্ত করলেই আরো বেশি সম্পদ উদ্ঘাটন হবে। ভুক্তভুগি শিক্ষক ও এলাকাবাসী রবিউল ইসলামের দুর্নীতির তথ্য তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :