রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি একটা জনবিচ্ছিন্ন পার্টি হয়ে গেছে। তাদের ধ্বংসলীলা আপনারা দেখেছেন। তারা শুরু থেকেই একটা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে এসেছিল। রক্তের গঙ্গা বইয়ে তাদের দলের উৎপত্তি। তারা জনগণের কথা চিন্তা করে না, তারা দেশের ক্ষমতায় বসতে চায়।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে যোগ দেয়ার আগে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদকের ডোপ টেস্ট নিয়ে বিধিমালা তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ টিসিবি কার্ডধারীদের তালিকা হালনাগাদ হচ্ছে: আহসানুল ইসলাম টিটু
মন্ত্রী বলেন, ‘২০০৮ এর নির্বাচনে তারা মাত্র ৩০টি সিট পেয়েছিল। ২০১৪ তে তারা ইলেকশন না করে ধ্বংসলীলা শুরু করলো, মানুষ পুড়িয়ে মারা শুরু করলো। এবার আমরা দেখলাম সেই একই কায়দায় তারা রক্তের হলিখেলা শুরু করলো। ২৮ আগস্ট তারা ধ্বংসলীলা চালিয়েছিল। তাদের নেতা ইংল্যান্ড থেকে দিক নির্দেশনা দেয়, কিন্তু তাদের নেতাকর্মীদের কী হবে, সেটা চিন্তা করে না। তাদের ভুল যদি উপলব্ধিতে না আসে তাহলে তাদের অস্তিত্ব থাকবে বলে মনে হয় না।’
গত নির্বাচন নিয়ে বিদেশিদের ভূমিকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক দেশই তো অনেক কথা বলে, অনেক দেশে গণতন্ত্রের চর্চা কীভাবে হয় তা সবার জানা। কোনো কোনো উন্নত দেশে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলেন নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে তো আমাদের কিছু বলার থাকে না। এদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বললো তা মুখ্য বিষয় না।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ বিল্পব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।
পরে মন্ত্রী লালমনিরহাটের উদ্দেশে কুড়িগ্রাম ত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :