ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) এ আদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে অনুসারীদের সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। ওই সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন সনাতন ধর্মের অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
চলতি বছর শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিতে পূর্বের ন্যায় উত্তেজনা দেখা দেয়। ফলে গত ৭ অক্টোবর সকাল ৬টা থেকে ১৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মন্দির ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয়। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন: আগামী বছর উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র আশা রাশিয়ার রাষ্ট্রদূতের
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হতাহতের ঘটনাও ঘটে। শারদীয় পূজা উদযাপনে আবারো একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :