বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আদালতে আরও একটি মামলা। ৩ অক্টোবর সদর উপজেলার ভুল্লী থানার কালেশ্বরগাঁও গ্রামের মো: রিয়াজ উদ্দিনের ছেলে মো: মাহাবুব হোসেন বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে আরাে ৩-৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিজ্ঞ অতি: চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (সদর) আদালত, ঠাকুরগাঁওয়ে এ মামলাটি দায়ের করেন।
সংশ্লিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এস. রমেশ কুমার ডাগা মামলাটি সদর থানাকে এজাহার হিসেবে অন্তভুক্ত করার আদেশ প্রদান করেন।মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগষ্ট দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারী মোড়ে রাস্তার উপর ছাত্র জনতার উপর হামলা চালায় আসামীগণ।
এ সময় আসামীরা ধারালো ছুরি, পিস্তল, শটগান, ককটেল, বোমা-বারুদ, লোহার রড, চাপাতি, ডেগার, রাম-দা, হকি, চাইনিজ কুড়াল, ইট, পাথর, শক্ত বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্র নিয়ে ছাত্র-জনতার উপরে হামলা চালায়।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি
এ সময় আন্দোলনকারী হিসেবে মামলার বাদী মো: মাহাবুব হোসেনও আহত হন। দেশীয় অস্ত্রের অঘাতে মাহাবুব গরুতর আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ৪-১৮ আগষ্ট পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো: আকরাম ও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন সহ ৮৫ জনের নাম উল্লেখ করে ৩-৪শ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
আপনার মতামত লিখুন :