ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারীদের তালিকা দেশব্যাপী স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁও এলাকার পলিটেকনিক মাঠে দেশব্যাপী ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম-মার্চ ২০২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভবিষ্যতে টিসিবি ডিলারশিপ স্থায়ী করা হবে। এতে ভোক্তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না। কার্ডধারীরা সুবিধাজনক সময়ে এসে পণ্য নিতে পারবে।
আরও পড়ুনঃ ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়
পণ্যের সরবরাহ লাইন ত্রুটিমুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, বাজার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে। চিনির প্রসঙ্গে সাংবাদিকের এক প্রশ্নের প্রত্যুত্তরে আহসানুল ইসলাম জানান, টিসিবির চিনি আগের দামে বিক্রি হবে, দাম বাড়ানো হবে না। চিনির পর্যাপ্ত মজুত আছে। বাজারে চিনির কোনো সংকট হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, অতিরিক্ত পরিচালক আবুল হাসনাত চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :