ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
জেলার গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে গেছে। গতকাল (৩রা মার্চ) রাতে আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, আগুনে গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু এবং সফিকুল ইসলামের ১টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ শেষ মুহূর্তে গোল করে দলের মান বাাঁচন মেসি
এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হোসেন বলেন, ‘থানার অফিসার ইনচার্জকে (ওসি) সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’
আপনার মতামত লিখুন :