সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
টাঙ্গাইলে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ২ জন নিহত
টাঙ্গাইলের বাসাইলে কলাভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ধুল্যা এলাকার নাহিয়ান পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম- পরিচয় পাওয়া যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া জানান, রাতে ঢাকাগামী কলাভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় পিছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুজন নিহত হন। আহত হন আরও দুজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
আরও পড়ুনঃ টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩
প্রাইভেট কারটি রাস্তা থেকে অপসারণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :