ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সোমবার (৪ নভেম্বর) ভোরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক নগরবাথান এলাকার ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শের আলী শহরের কাঞ্চনপুর গ্রামের মধ্যপাড়ার মৃত বাবর আলী জোয়ার্দ্দারের ছেলে।
নিহতের ভাতিজা ঠাণ্ডু জোয়ার্দ্দার বলেন, ভোরে শের আলী তার আলমসাধু নিয়ে নগরবাথান বাজারের দিকে যাচ্ছিলেন। তখন পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে অপর একটি আলমসাধুর সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুর রহমান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস বিশ্বাস বলেন, ‘শের আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছে। ইন্টারনাল রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :