বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
চৌগাছায় সড়ক নির্মাণের নামে চলেছে ব্যাপক দুর্নীতি। যশোরের চৌগাছা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত সড়কে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চৌগাছা প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘এই উপজেলার যে কাজে হাত দিবেন সেখানেই দুর্নীতি যেন।’
জানা যায় সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেআরআরআইডিপি প্রকল্পের অধীনে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আহমদ হাজীর বাড়ি থেকে মাধবপুর বাওড় সড়কের সাতশো পাঁচ মিটার সড়ক পাকা করা হয়। সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয় ৬১ লাখ ৯৬০ টাকা।
সড়ক নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষিপাশা এলাকার মেসার্স নুর কনসট্রাকশন।
টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী সড়কটিতে যে মান অনুযায়ী কাজ করার কথা তা করা হয়নি। নিম্নমানের ইট খোয়া ও বালি ব্যবহার করে যেনতেন ম্যাকাডাম করা হয়েছে।
সড়কটিতে কার্পেটিং এর পুরুত্ব থাকার কথা ছিল ২৫ মিলিমিটার এবং সিলকোডের পুরুত্ব ৭ মিলিমিটার দুটো মিলিয়ে ৩২ মিলিমিটার। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিং ও সিলকোড মিলিয়ে করেছে মাত্র ২০ মিলিমিটার। অর্থাৎ ১২ মিলিমিটার কম পুরুত্ব করা হয়েছে ফলে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
সড়কে ব্যাপক দুর্নীতির খবর পেয়ে নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে তদন্তে আসে। দুর্নীতির সত্যতা পেলেও অজ্ঞাত কারণে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এব্যাপারে যশোর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জেআরআরআইডিপি) পরিচালক প্রকৌশলী এসএম কবির বলেন, এধরনের কোন অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। দোষী ব্যাক্তি সাজা পাবে যথাযথ নিয়মে।
আরও পড়ুন: কমতে শুরু করছে তিস্তার পানি, ভাঙন নিয়ে দুশ্চিন্তায় তিস্তা পাড়ের মানুষ
সংশ্লিষ্ট একটি সূত্র বলছে সড়কটি নির্মাণ করার সময় সার্বক্ষণিক দেখভাল করেন চৌগাছা অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাক আলী মোর্তজা। তার উপস্থিতিতে এমন কাজ কিভাবে হলো জানতে চাইলে, তিনি বলেন ঠিকাদার কাজটি পুনরায় করে দিবে।
নাম প্রকাশ না করে এক ঠিকাদার বলেন, ‘চৌগাছা উপজেলা প্রকৌশলী রিয়াসত ইমতিয়াজ বিগত সরকারের আমলে নিজেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা পরিচযে লাখ লাখ অবৈধ টাকা কামাই করেছেন। ফলে তার দুর্নীতির কারনে চৌগাছা উপজেলার কোন সড়ক মান অনুযায়ী নির্মান বা সংস্কার হয়নি।
আপনার মতামত লিখুন :