বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

চট্টগ্রামের টিম বাস দুর্ঘটনার কারণ জানাল পুলিশ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৩:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামের টিম বাস দুর্ঘটনার কারণ জানাল পুলিশ

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুন্ডের কুমিরায় দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। এ ঘটনায় কোনো হতহত হয়নি। তবে ক্ষতিগ্রস্থ হয়েছে ফ্রাঞ্চাইজিটির বাস। রোববার (১১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার ফ্র্যাঞ্চাইজিটির বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে।

এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময়ে বাসে কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য ছিলেন না। সেখানে কেবল ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল।

দুর্ঘটনার পরে বাস থেকে ক্রিকেটারদের সরঞ্জাম উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহ আলম বলেন, ‘বাসটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। বাসটিতে দলের কর্মকর্তারা ছিলেন।’

এ দিকে বাসে করে চট্টগ্রামে সরঞ্জাম পাঠানো হলেও দলটির ক্রিকেটাররা ঢাকা ছাড়বেন আজ বিকেল ৪টার ফ্লাইটে। আগামী ১৩ ফেব্রুয়ারি সাগরিকায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম।

আরও পড়ুনঃ পিঠা উৎসবের উদ্বোধন দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়ায়

ঘরের মাটিতে তাদের রয়েছে ৪টি ম্যাচ। বিপিএলে ৮ ম্যাচ খেলে শুভাগত হোম বাহিনীর দখলে রয়েছে ৫টি জয়। তাতে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি।

Spread the love
Link Copied !!