ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
বাস চাপায় নিহত বিলকিছ আক্তারের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। তিনি ভবানীপুর এলাকায় ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকরি করতেন।
অপরদিকে, মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত হন গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। তিনি পুবাইলের ম্যাটসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর বিচারিক ক্ষমতার মেয়াদ বাড়ল আরও ২ মাস
অন্যদিকে, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে খাসির মাংস কেনার জন্য মোটরসাইকেলে করে বাহাদুরপর থেকে বাংলাবাজার সড়ক ধরে রাজেন্দ্রপুর আরপি গেইট এলাকায় যাচ্ছিলেন নিলয়। এ সময় রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার মুখী এক অটোরিকশার সঙ্গে নিলয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :