বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ছাত্রদল সভাপতি সোহাগ ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে খাবার বিতরণ
সংসদ নির্বাচনে থাকছে না পোস্টার, এক আসনে ২০টির বেশি বিলবোর্ড নয়
দেশ নেত্রী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি নভেম্বরে
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান
গাজীপুরে ডাম্প ট্রাকের চাপায় নারী পোশাকশ্রমিক নিহত।গাজীপুরের কালিয়াকৈরে মাটিবহনকারী ডাম্প ট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শেফালী খাতুন (২৬)। তিনি স্থানীয় বাসিন্দা নাহিদ হোসেনের স্ত্রী ও আকুলিচালা এলাকায় ‘এসেনসিয়াল ক্লথিং লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল রাতে কারখানায় কাজ শেষে রাস্তার পাশ দিয়ে হেঁটে শেফালী বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে ডাম্প তাঁকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দা ও কারখানাটির শ্রমিকেরা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেন। তবে গাড়ির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
স্থানীয় বাসিন্দা বারেক মিয়া অভিযোগ করেন, এলাকাটিতে অবৈধভাবে মাটি কেটে রাস্তা নষ্ট করে ফেলছে একটি চক্র। তারা আঞ্চলিক সড়ক দিয়ে বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যায়। এতে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।
আরও পড়ুন :সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার
আপনার মতামত লিখুন :