লেখক ও গবেষক এবাদুর রহমানকে আহ্বায়ক কমিটির প্রধান করে প্রাথমিকভাবে ১৯ সদস্যের কমিটি গঠন হয়েছে। তবে পরবর্তীতে ছাত্র প্রতিনিধি যুক্ত হবার সম্ভাবনার কথাও জানান নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে জাদুঘরের চূড়ান্ত রূপরেখা বাস্তবায়ন হবে।’
গেল ১৬ বছরে পতিত আওয়ামী লীগ সরকারের অন্যায়, অবিচারের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা হবে, পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলনের সারাদেশের স্মৃতি রক্ষিত থাকবে গণভবন জুলাই স্মৃতি জাদুঘরে।
নাহিদ ইসলাম বলেন, ‘শুধু স্মৃতি ধারণ নয়, গবেষণার কেন্দ্র হিসাবেও এটি ব্যবহৃত হবে।’
অন্তর্বর্তী সরকারের পরে কোন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও এই কার্যক্রম চলমান থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দলগুলোও জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করবে।’



আপনার মতামত লিখুন :