বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

কুড়িগ্রামে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার কথা বলে তরুণীকে গণধর্ষণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষণের সঙ্গে জড়িত দুই যুবক ও ধর্ষণে সহায়তাকারী এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নাগেশ্বরী পৌরসভায়।

ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ওই তরুণী মায়ের সঙ্গে অভিমান করে খালার বাড়ি যাওয়ার জন্য বের হয়। এ সময় বাড়ি থেকে বের হয়ে পূর্ব পরিচিত নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা গ্রামের মৃত নুরুন্নবী মিয়ার ছেলে খোকা মিয়ার সঙ্গে দেখা হয়। খোকা তাকে মোটরসাইকেলে পৌঁছে দেওয়ার কথা বলে তার প্রতিবেশী মৃত আইনুল্লার ছেলে মুসা মিয়াকে ডেকে আনে। পরে মুসার মোটরসাইকেলে ওই তরুণীকে তুলে তারা সাঞ্জুয়ারভিটা গ্রামের শাহ আলমের বাড়িতে নিয়ে যায়।

সেখানে ওই তরুণীকে দুজনে পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ রয়েছে: শাহ আলম ও তার স্ত্রী খুশি বেগম নিজ বাড়িতে বহুদিন থেকে মেয়ে দিয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এদিকে ধর্ষণের শিকার তরুণীকে ওই দম্পতির হাতে তুলে দিয়ে দুজনই চলে যায়। পরে শাহ আলম ও তার স্ত্রী খুশি বেগম ওই তরুণীকে একটি ঘরে তালা দিয়ে বন্দি করে রাখে।

পরে অনেক খোঁজাখুঁজির পর ওই তরুণীর বাবা লোকজনের সহায়তায় শাহ আলমের বাড়ি থেকে রাত ৮টার দিকে মেয়েকে উদ্ধার করে। ওই রাতেই ভুক্তভোগীর বাবা নাগেশ্বরী থানায় খোকা, মুসা, শাহ আলম ও তার স্ত্রী খুশি বেগমের নামে অভিযোগ করেন। পরে পুলিশ বৃহস্পতিবার ভোরে ধর্ষণের সঙ্গে জড়িত খোকা ও মুসাসহ ধর্ষণে সহায়তা করায় খুশি বেগমকে গ্রেফতার করে। তবে শাহ আলম পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ ভুল চিকিৎসায় শাবি কর্মকর্তার মৃত্যু : বিক্ষুব্ধ সহকর্মীরা

ধর্ষণের শিকার মেয়ের বাবা বলেন, আমার মেয়ে সহজ-সরল, হাবাগোবা প্রকৃতির। খোকা ও মুসা আমার মেয়ের সম্পর্কে চাচা হয়। তাই ওদের মোটরসাইকেলে উঠেছে। তারা দুজন মেয়েটাকে নিয়ে নির্যাতন করেছে, আবার ওখানেই বিক্রি করে দিয়েছে। আমার মেয়ের সামনেই অন্য ছেলেদের কাছ থেকে শাহ আলমের বউ ১০ হাজার টাকা নিয়েছে। মেয়ে সব কিছুই আমাকে জানিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Spread the love
Link Copied !!