বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

মালয়েশিয়ায় আরও ১০৮ বাংলাদেশি আটক


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : জানুয়ারি ২, ২০২৪, ৪:৪১ অপরাহ্ণ
মালয়েশিয়ায় আরও ১০৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় আরও ১০৮ বাংলাদেশি আটকঃ মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরও ১২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ১০৮ জনই বাংলাদেশি। সোমবার জোহর বারু শহরের উলু চোহ শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জোহর বারুর অভিবাসন বিভাগের প্রধান বাহারউদ্দিন তাহিরের উদ্ধৃতি দিয়ে মালয় মেইল অনলাইন এ খবর জানিয়েছে। তাহির বলেন, বাংলাদেশি ছাড়া বাকিদের মধ্যে পাকিস্তানের আটজন, ভারতের দু’জন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রধান সড়ক থেকে বেশ খানিকটা দূরের স্থানে থাকা নির্মাণ শ্রমিকদের একটি আবাসিক ভবনে এ অভিযান চালানো হয়। এতে অভিবাসন বিভাগের ১৪০ কর্মকর্তা অংশ নেন।

আরও পড়ুনঃ অ্যাকশন দৃশ্যের শুয়েটিং গুরুতর আহত অঙ্কুশ

এ সময় ৬ শতাধিক বিদেশি কর্মীর বৈধতা যাচাই করা হয়। ১২০ জনের কাগজপত্র সঠিক না থাকায় তাদের মালয়েশিয়ায় অভিবাসন আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি মালয়েশিয়া বৈধতার কাগজপত্রহীন অভিবাসীদের ধরতে অভিযান জোরদার করেছে। গত শনিবার রাজধানী কুয়ালালামপুরের জালান বাংসারের আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ২৫২ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন জানান, অভিবাসীদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ তলা ভবনটির ১২৫টি বাসায় তল্লাশি চালান। এ সময় ১ হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ায় বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ জন পুরুষ, ৩৮ জন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটক ৫৬৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ২৫২ জন বাংলাদেশি। এ ছাড়া নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপাইনের চারজন ও ভারতের এক নাগরিক রয়েছেন।
সামসুল বদরীন মহসিন বলেন, আটকদের কারও কারও পরিবার আছে।

তবে বেশি সংখ্যকই সামাজিক ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশপাশের এলাকায় কাজ করছে

আরও পড়ুনঃ গাজায় ঢুকল হাজার হাজার টিকা 

 

 

Spread the love
Link Copied !!