ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
এমপি সাকিবের শপথ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বিজয়ী হয়েছেন সাকিব আল হাসান।
নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন টাইগার অধিনায়ক। জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন সাকিব।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাকিবকে শপথ বাক্য পড়ান।
শপথ গ্রহণ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন এমপি সাকিব।
আরও পড়ুনঃ বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার বিবৃতি
তিনি জানান, মাগুরার মানুষের জন্য কাজ করার চেষ্টা করবেন। তাদের বিপদে-আপদে পাশে থাকতে চান। সংসদ সদস্য হওয়ার ব্যাপারটা নতুন। তবে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন সাকিব।
আপনার মতামত লিখুন :