সোনাগাজীতে সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
এবার মন্ত্রীকে নবী বলে আখ্যা দিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক
ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
সাজুগুজু করায় কেন্দ্রে আসতে দেরি হচ্ছে ঢাকার ভোটারদেরঃঢাকা অভিজাত এলাকা, এখানে ভোটাররা সাজুগুজু করে কেন্দ্রে ভোট দিতে আসেন।
যার কারণে ভোটারদের কেন্দ্রে আসতে দেরি হচ্ছে বলে মনে করছেন নির্বাচন কমিশনার আহসান হাবীব।
রোববার (৭ জানুয়ারি) সকালের দিকে রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আহসান হাবীব বলেন, ‘আজ ছুটির দিন। মানুষ সেজেগুজে ভোট দিতে আসবে, একটু সময় নিয়ে ভোটকেন্দ্রে আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভোটার বাড়বে।’
আরও পড়ুনঃবিএনপি-জামায়াতের ভোট উৎসব ম্লানের অপচেষ্টা,উচ্ছ্বাসে পরিণত হয়েছে : তথ্যমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিনি বলেন, ‘সবার সহযোগিতায় সুন্দরভাবে ভোট শুরু হয়েছে। আমি যদিও দুইটা ডিভিশন দেখি, পুরো বাংলাদেশ থেকে যে সংবাদগুলো আসছে খুবই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।’
আজ সকাল ৮টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আপনার মতামত লিখুন :