রানাপাশা ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেত্রী আলমতাজ বেগম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ফেনীতে বজ্রপাতে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু। ফেনী প্রতিনিধিঃ ফেনীতে বাবার সাথে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৯জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিন কাশিমপুর এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম মো. আনোয়ার হোসেন (১৪) তিনি উত্তর কাশিপুর এলাকার আমীর হোসেনের নতুন বাড়ির নুর করিমের ছেলে।
পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোজাম্মেল হক রিয়াদ জানান, দুপুরের দিকে আনোয়ার তার বাবা নুর করিমের সাথে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে লীলানী জলা খালে যান। প্রতিমধ্যে ঝড় ও বজ্রপাত শুরু হলে আনোয়ার ও তার বাবা দৌড়ে আশ্রয়ের স্থলে যাচ্ছিলেন এসময় বিকট শব্দে আরেকটি বজ্রপাত হলে আনোয়ার মাটিতে লুটে পড়ে।
আরও পড়ুন: ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ, পেল ৭ প্রার্থী
পরে তার বাবা নুর করিম পেছনে তাকিয়ে ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেন
আপনার মতামত লিখুন :