ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সোহাগ ভূঁইয়া
ফেনীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যুর ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
ফেনীতে প্রবাসীর স্ত্রী হত্যার আসামি সাইফুল গ্রেফতার
উত্তরা এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য আগামী ১৪ দিন উত্তরা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তাই ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্।
গতকাল সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান তিনি।
নির্দেশনায় বলা হয়, বিআরটি প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা (১৪ দিন) পর্যন্ত প্রতিদিন সড়কের উন্নয়ন কাজ চলবে।
সড়ক উন্নয়ন কাজ চলমান অবস্থায় ঢাকা থেকে ময়মনসিংহমুখী ও ময়মনসিংহ থেকে ঢাকামুখী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, উক্ত করিডোরে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে বিরোধীদের আটক ও হেফাজতে মৃত্যু দ্রুত পর্যালোচনার আহ্বান জাতিসংঘের
এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিআরটি প্রকল্প পরিচালক।
আপনার মতামত লিখুন :