ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
সপ্তাহখানেকের মধ্যেই বিয়ে করতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান তারকা ডেভিড মিলার। বিয়ের ব্যস্ততার কারণেই বিপিএলে খেলতে আসতে দেরি হয়েছে তার। একই কারণে ফাইনাল না খেলেই দেশে ফেরার কথা ছিল প্রোটিয়া তারকার। তবে এবার সিদ্ধান্ত বদলেছেন তিনি।
বিয়ের ব্যস্ততার কারণে বিপিএলের খেলার দিকে নজর রাখতে পারেননি মিলার। টুর্নামেন্টে খেলার জন্য আরও আগে আসার কথা থাকলেও এসেছেন প্লে-অফের ঠিক আগে। তামিম ইকবাল আর বরিশাল কতৃপক্ষের অনুরোধে শেষমেশ খেলতে আসলেও দুই ম্যাচের বেশি খেলার কথা ছিল না তার।
চুক্তির দুই ম্যাচ ইতোমধ্যে খেলে ফেলেছেন মিলার। সেই চুক্তি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৯ই ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা ছিল তার। তবে বরিশাল ফাইনালে ওঠায় সেই ম্যাচ খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রোটিয়া তারকা। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুনঃ শাকিব খান দেশে ফিরেই ছুটছেন সাজেকের পথে
আগামী ৯ মার্চ দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা হ্যারিসকে বিয়ে করতে যাচ্ছেন মিলার। গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রেখে তিনি জানিয়েছিলেন, ‘বিয়ে করবো। অনেক কিছু ম্যানেজ করার ব্যাপার ছিল। তবে আমি ক্রিকইনফোতে সবসময়ই খোঁজ রেখেছি, পয়েন্ট তালিকা দেখেছি, দল কি করছে সে ব্যাপারে নিজেকে আপডেট রেখেছি। তবে টিভিতে খেলা দেখা হয়নি।’
আগামী ১ মার্চ ফাইনালের লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে মিলারের বরিশাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
আপনার মতামত লিখুন :