বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

শাকিব খান দেশে ফিরেই ছুটছেন সাজেকের পথে


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১:২৫ অপরাহ্ণ
শাকিব খান দেশে ফিরেই ছুটছেন সাজেকের পথে

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান টানা ‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। গতকাল বুধবার (২৮ই ফেব্রুয়ারি) সকালে দেশে ফিরেছেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কিং খান। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে বুধবার সকালে দেশে ফিরেই শাকিব আবার ছুটেছেন রাঙামাটির সাজেকে। বিকেল চারটায় হেলিকপ্টারে চড়ে সেখানে যান অভিনেতা। আগামী দুদিন সেখানেই শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে ‘রাজকুমার’ সিনেমার কাজ। বিষয়টি জানিয়েছেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

এর আগে এক ফেসবুক পোস্টে হিমেল আশরাফ জানান, ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে, রাজকুমার শুটিংয়ের পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে।

আরও পড়ুনঃ নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

নির্মাতা জানান, এমন এমন লোকেশনে, এমন এমন আয়োজনে ‘রাজকুমার’-এর শুটিং হয়েছে যা কিছু দিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল। শুধুমাত্র নিউইয়র্কেই টানা ১৮ দিন শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল ক্রু কাজ করেছেন, সাথে বাংলাদেশের টিমতো ছিলই।

বাংলাদেশের স্বনামধন্য চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলামের ক্যামেরায় হোম এলোন, জন উইক ২, স্পাইডার ম্যানের মতো সিনেমার লোকেশন দেখতে পাবেন রাজকুমার সিনেমায়।

হিমেল আরও লেখেন, একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইর আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খল নায়ক ও ফাইটারদের।

নির্মাতার ভাষ্য, গান, লোকেশন, অভিনেতা, অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের। শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন ‘রাজকুমার’র জন্য।

সিনেমাটির প্রযোজককে ধন্যবাদ দিয়ে হিমেল বলেন, আমরা এমন একটা সিনেমা বানাতে পারছি যেটা বিশ্ব সিনেমার বাজারে আমাদের সিনেমাকে একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। ‘প্রিয়তমা’ সিনেমার ঘোষণা দিতে গিয়ে লিখেছিলাম ‘প্রিয়তমা’ আসছে, ইতিহাস বদলে দিতে। ‘প্রিয়তমা’ বাংলা সিনেমার অনেক ইতিহাস নতুন করে লিখিয়েছে। আজ বলে যাই, ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে যাবে ‘রাজকুমার’, ছাড়িয়েও অনেক দূর যাবে…। বাংলা সিনেমার নতুন ইতিহাস আবার নতুন করে লেখা হবে ‘রাজকুমার’ দিয়ে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।

Spread the love
Link Copied !!