ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
মাদারীপুর সদর উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে আসমত আলী খান টোলপ্লাজার সামনে পখিরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনঃ সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি (১৯) ও মারুফ সরদার (৩০)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১০টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুজন নসিমনে সঙ্গে ঝুলে যান। এই অবস্থায়ও নসিমনটি চলতে থাকে। এতে সড়কের সঙ্গে ঘর্ষণে তাদের শরীর আঘাত প্রাপ্ত হয়ে একজনের শরীর থেকে পা বিছিন্ন হয়ে যায়।
আরও পড়ুনঃ গাজীপুরে সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত: মহাসড়ক অবরোধ
মাদারীপুর জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা লিডার নূর মোহাম্মদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এসএম সালাউদ্দীন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রুত আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :