বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা


মোঃ ফাতিন শাবেদ
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ
লিটন-হৃদয়ের ব্যাটে ফাইনালে কুমিল্লা

টস হেরে ব্যাট করতে নেমে জেমস নিশামের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় রংপুর রাইডার্স। মিরপুরের মাঠের চরিত্র অনুযায়ী রংপুরের জয়ের পক্ষে বাজি ধরাই যায়। কিন্তু প্রতিপক্ষ দলটার নামও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সফলতম দল তারাই। রংপুরকে কারণটা ভালোমতো বুঝিয়ে দিলো লিটন দাসের দল। লিটনের ক্যাপ্টেন্স নক ও তাওহীদ হৃদয়ের ব্যাট জয় এনে দিয়েছে কুমিল্লাকে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিপিএলের দশম আসরের প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন টস হেরে ব্যাট করতে নেমে জেমস নিশামের ৪৯ বলে ৯৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ১৮.৩  ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।


অবশ্য কুমিল্লার শুরুটা আশা জাগানিয়া ছিল না। নিশাম ঝড়ের পর ব্যাট করতে নেমে প্রথম বলেই সুনীল নারিনের উইকেট হারায় কুমিল্লা। ফজলহক ফারুকির বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানেরে হাতে  ধরা পড়েন এই উইন্ডিজ অলরাউন্ডার।
এরপরের সময়টা কুমিল্লার দুই ব্যাটার লিটন ও তাওহীদ হৃদয় রাজত্ব করেছেন। অধিনায়কত্ব পেয়ে শুরুটা ভয়াবহ হলেও গত কয়েক ম্যাচে লিটন অপ্রতিরোধ্য। এদিনও দারুণ খেলেছেন। সঙ্গী আরেক ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয়। দুজন মিলে ৮৯ বলে ১৪৩ রানের জুটি গড়েন।

৪৩ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬৪ রান করে আবু হায়দারের বলে তাওহীদ বিদায় নিলে এই জুটি ভাঙে। হৃদয় বিদায় নিলেও অধিনায়ক লিটন কুমিল্লাকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। 
দলীয় ১৬১ রানে বিদায় নেন জনসন চার্লস। ফারুকির শিকারে পরিণত হওয়ার আগে অবশ্য ৩ বলে ১০ রানের ক্যামিওতে কাজ করে দিয়ে যান তিনি। দলের খাতায় আর ১২ রান যোগ হতেই অধিনায়ক লিটনও বিদায় নেন। জয়ের জন্য তখন অবশ্য ১৩ বলে মাত্র ১৩ রান দরকার কুমিল্লার।  মেহেদী হাসানের বলে নিশামের হাতে ধরা পড়ার আগে ৫৭ বলে ৯ চার ও ৪ ছয়ে ৮৩ রান করেন তিনি।

কুমিল্লার অধিনায়ক বিদায় নিলে বাকি রানটুকু তুলতে মাত্র ৪ বল খরচ করেছেন দুই বিদেশি রিক্রুট মঈন আলি ও আন্দ্রে রাসেল। ফারুকিকে চার ও ছয় মেরে জয় নিশ্চিত করেন মঈন। ৬ বলে ১টি করে চার ও ছয়ে ১২ রান করেন তিনি। রাসেল ২ রানে অপরাজিত থাকেন।

রংপুরের পক্ষে ফজলহক ফারুকি ৩.৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। আবু হায়দার ও মেহেদী হাসান একটি করে উইকেট শিকার করেন।
Spread the love
Link Copied !!