বিজ্ঞপ্তি :

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2023 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে। আবেদনের যোগ্যতা :- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।) অতিরিক্ত যোগ্যতা:- স্মার্ট ফোন থাকতে হবে। নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক) অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে ( ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)। বেতন ভাতা :- মাসিক বেতন ও বিজ্ঞাপনের কমিশন আলোচনা সাপেক্ষে। আবেদন করতে আপনাকে যা করতে হবে :- আমাদের ই-মেইলের ঠিকানায় ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv), সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি, সর্ব্বোচ্চ শিক্ষাগত সনদ এর কপি, পাসপোর্ট সাইজের ছবি, অভিজ্ঞতা থাকলে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে । মনে রাখবেন :- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে। ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :- Email:- bondhantv@gmail.com টেলিফোন:- +8809638788837, +8801911040586 (Whatsapp), সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পর্যন্ত। আমাদের নিয়োগ পদ্ধতি :- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে। আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে প্রেরণ করা হবে। সর্বশেষ সম্পাদক কর্তৃক চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে। আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে। তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে। এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে। নিউজ পাঠানোর মাধ্যম:- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন। নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে। নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে। নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে। বি:দ্র: সকল শর্ত পরিবর্তন, পরিমার্জন এবং বর্ধিত করনের অধিকার কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত। মন্তব্য: BondhanTv – বন্ধন টিভি আমাদের নিজস্ব আয়ে চ্যানেলটি পরিচালিত হয়। আমরা কোন গ্রুপ বা কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থদ্বারা পরিচালিত নয়।

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১লাখ ৯৯ হাজার ৪৩৬ জন


বন্ধন টিভি ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১লাখ ৯৯ হাজার ৪৩৬ জন

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যা গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৯২৩ জন। গতবারে পরীক্ষার্থী ছিল ২ লাখ ১ হাজার ৩৫৯ জন। আগামী ১২ মার্চ মঙ্গলবার পরীক্ষা শেষ হবে বলে শিক্ষাবোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী জানা গেছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাংবাদিকদের তথ্য জানান । তিনি জানান, চলতি ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭২৫টি স্কুলের ২৭৮ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৬১ জন ও ছাত্রী ৯৮ হাজার ৫৭৫ জন।

তিনি জানান, এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬৩ হাজার ৫০৭, অনিয়মিত ৩৫ হাজার ৫৯৬ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৩৩ জন। বিজ্ঞান বিভাগে মোট ৯৬ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ১৬৯ জন ও ছাত্রী ৪৪ হাজার ১০০, মানবিক বিভাগে ১ লাখ ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৮২৩ জন ও ছাত্রী ৫৩ হাজার ৭২৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৮৬৯ জন ও ছাত্রী ৭৪৯ জন।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুর জেলায় ৩৪ হাজার ৭৭৭ জন, গাইবান্ধায় ২৭ হাজার ৪৪৪ জন, নীলফামারীতে ২৩ হাজার ৫১৫ জন, কুড়িগ্রামে ২২ হাজার ৯৮০ জন, লালমনিরহাটে ১৫ হাজার ৩৮৭, দিনাজপুরে ৪০ হাজার ৮৫২ জন, ঠাকুরগাঁওয়ে ২০ হাজার ১৮০ জন এবং পঞ্চগড় জেলায় ১৪ হাজার ৩০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রসঙ্গত, দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৬তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

আরও পড়ুনঃনড়াইলের পান যাচ্ছে বিভিন্ন জেলায়

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আবুল কালাম আজাদ জানান, নিশ্চিদ্র ও নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে বিগত দিনের ন্যায় এবারও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত করার সব পরিস্থিতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উপকরণ ও প্রশ্ন পত্র প্রেরণ করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭ টি টিম গঠন করা হয়েছে। ।

পরীক্ষা কেন্দ্রের বাহিরে ২০০ গজের মধ্যে সাধারণ চলাচল নিষেধ করে প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করে জনসাধারণকে সচেতনতা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

Spread the love
Link Copied !!