প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রাইভেট কার-মাইক্রোবাসসহ পাঁচ গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১০ই ফেব্রুয়ারি) রাতে টানেলের ভেতরে একে একে পাঁচটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, শনিবার রাতে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যানেলের দেয়ালে ধাক্কা দেয়। পরে আরও বেশ কয়েকটি গাড়িও পেছন থেকে সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িগুলো। এতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তিনটি প্রাইভেট কার ও দুটি মাইক্রোবাস। আহত হয় প্রাইভেটকারের চালকসহ চারজন। পরে কর্তৃপক্ষ গাড়ি দুটি উদ্ধার করে ট্যানেলের বাইরে নিয়ে আসে।
আরও পড়ুনঃ চট্টগ্রামের টিম বাস দুর্ঘটনার কারণ জানাল পুলিশ
এ নিয়ে উদ্বোধনের পর গত তিন মাসে টানেলের ভেতরে-বাইরে সাতটি দুর্ঘটনা ঘটল। এতে দুজন নিহত হয়েছেন। গত ৩০ জানুয়ারি ভোরে টানেলের সংযোগ সড়কের আনোয়ারা প্রান্তে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হন। এর আগে ১৮ জানুয়ারি সকালে টানেলের ভেতর চাকা ফেটে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় টানেলের টিউবে।
আপনার মতামত লিখুন :