ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ দুপুর ১১টায় মুন্সি আব্দুর রশিদ-জমিলা খাতুন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে জেলার বরুড়ায় ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ফাউন্ডেশনের কার্যলয়ে নগদ এককালীন বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি গোলাম মোস্তফা ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু বাসসকে বলেন, ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রতিবছরের ন্যায় এবারও ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ৩টি ক্যাটাগরিতে ১৫ জন মেধাবী ও ৩৫ জন কে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।
প্রথম জন কে ৩৫০০ টাকা ও সনদ, দ্বিতীয় জনকে ২৩০০ টাকা ও সনদ, তৃতীয় জনকে ১২০০ টাকা, সাধারণ ক্যাটাগরিতে ৩৫ জন কে ৬০০ টাকা হারে মোট ৫৬ হাজার টাকা প্রদান করা হয়।
আরও পড়ুনঃ শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন নিপু, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল আবেদীন মাহতাব প্রমুখ।
আপনার মতামত লিখুন :