নোবেল শান্তি পুরস্কার পেলেন জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই
US unveils sanctions on ICC in move court condems as ‘assault on rule of law’
ব্যতিক্রমী নির্বাচনী আবহাওয়া নলবুনিয়ার ১ নম্বর ওয়ার্ডে, প্রার্থী হতে আরিফুর রহমানকে জনগণের অনুরোধ
নলছিটিতে ইভটিজিং-মাদক-অনলাইন জুয়া বন্ধে পুলিশের মতবিনিময় সভা
রাজাপুরে গাছ কাটা নিয়ে সংঘর্ষ আহত-১ , গ্রেপ্তার মা-ছেলে
জেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে যেন হাসির শেষ নেই। অল্প কিছু দিনে মধ্যে সরিষা কাটা মাড়াই শুরু হবে। নিবিড় ফসল উৎপাদন কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ মৌসুমে ২১ হাজার ৩ শ ৪৯ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়। আবহাওয়া ভালো থাকায় এবারও সরিষার বাম্পার ফলন হয়েছে বলে জানায় কৃষক ও স্থানীয় কৃষি বিভাগ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, চলতি ২০২৩-২৪ রবি মৌসুমে জেলায় ২১ হাজার ৩ শ ৪৯ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত জেলায় ১৮ হাজার ৮৩৫ হেক্টর জমিতে সরিষা চাষ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রয়েছে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ১৮ হাজার ৪ শ ৬৫ হেক্টর জমি ও স্থানীয় জাতের ৩শ ৭০ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে প্রায় ৪০ হাজার মেট্রিক টন সরিষা।
কৃষি বিভাগ আরো জানায়, উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ করার জন্য বিএডিসি ১০ হাজার ৩৫০ কেজি উন্নত মানের সরিষা বীজ সরবরাহ করেছে কৃষকের মাঝে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে।
উন্নত জাতের সরিষা বীজের মধ্যে রয়েছে বারি-১৪, ১৭ ও সম্পদ। জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় সরিষার চাষ তুলনামূলক বেশি হলেও এবার জেলার পাঁচ উপজেলাতেই সরিষার চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন বাসস’কে জানায়, জেলায় সরিষা চাষ সফল করতে কৃষক পর্যায়ে ব্যাপক উদ্বুদ্ধ করন কর্মসূচি পালনের পাশাপাশি সরিষা সংরক্ষণের জন্য উপকরণ হিসেবে ব্যাগ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উচ্চ ক্ষমতার সিসিটিভি বসছে
এ ছাড়াও কৃষক পর্যায়ে উন্নত জাতের বীজ সংরক্ষন প্রকল্পের অধিন কৃষি প্রনোদনার আওতায় কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবারও সরিষার বাম্পার ফলন হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে সরিষা কাটা মাড়াই শুরু হবে বলেও জানান, উপ-পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন।
আপনার মতামত লিখুন :