ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
পিরোজপুর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে তিনটি বসতবাড়ি পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের পশ্চিম ডুমরিতলা গ্রামের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন। আগুনে স্থানীয় মৃণাল কান্তি সাহা, সুকান্ত সাহা ও দীপঙ্কর সাহা কালার বসতবাড়ি পুরোপুরি ভূষ্মিভূত হয়ে যায়।
ভুক্তভোগী মালিক দীপঙ্কর সাহা কালা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার ঘরের ভেতরে আগুন দেখতে পেয়ে ডাক-চিৎকার দিয়ে সবাইকে নিয়ে বের হন। কিন্তু আগুন বাড়ির চারপাশে জ্বলার কারণে ঘরের ভিতর থেকে কোনো কিছুই বের করা যায়নি।
পূর্বেও কয়েকদিন আগেও তাদের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে তিনি। এরপর শনিবার শেষ রাতে তিনটি ঘরে দুর্বৃত্তরা এক সঙ্গে আগুন লাগিয়ে দেয়। এছাড়া বাড়ি থেকে দূরে থাকা মন্দিরে, খরের আটি ও একটি ভ্যানেও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এ অগ্নিকাণ্ডে তিনিসহ তার আত্মীয় মৃণাল কান্তি সাহা ও সুকান্ত সাহার ঘরের সব কিছুই পুড়ে গেছে। অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা।শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন চেয়ারম্যান আজমীল হোসেন মাঝি বলেন, ‘শত্রুতামূলক ভাবেই এ আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনঃ আংশিক নয়, সম্পূর্ণ ময়ূর নদ খননের দাবি
তবে প্রশাসন তৎপর আছে এবং ভুক্তভোগী পরিবারের পাশে আমার আছি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি আমরা।’
পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একইসঙ্গে ঘটনার রহস্য উন্মোচনের জন্য পুলিশ তৎপর রয়েছে। খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।’
আপনার মতামত লিখুন :