ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
৫ দিন বজ্রসহ বৃষ্টি থাকতে পারে। ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। দেশের বিভিন্ন স্থানে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কয়েক দিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গা, কুড়িগ্রামের রাজারহাট এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে।
সেইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।এ ছাড়া আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
পরদিন সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে।যদিও আগামী কয়েক দিন সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরও পড়ুনঃমাছ শিকারে গিয়ে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে দুই ভাইয়ের মৃত্যু
এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, আগামী সোমবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিন বৃষ্টি অথবা বজ্রসহ হতে পারে।
আপনার মতামত লিখুন :