প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর ফেনী সদর হাসপাতাল পরিদর্শন
ফেনী গার্লস ক্যাডেট কলেজ সাফল্যের ধারা অব্যাহত, ৫৬ পরীক্ষার্থীর ৫৫ জনই পেলো জিপিএ-৫
পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক আটক
ফেনীতে বিজিরিব অভিযানে ৬৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ
জুলাই সনদ সংস্কার ও ভারতে মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
চুয়াডাঙ্গায় পথচারী বৃদ্ধ নিহত বাসের ধাক্কায় চুয়াচুয়াডাঙ্গা সদরে দ্রুতগতির যাত্রীবাহীর বাসের ধাক্কায় সামসুল মল্লিক (৫১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত সামসুল মল্লিক চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, শনিবার সকালে সামসুল মল্লিক ব্যক্তিগত কাজে হেঁটে আলোকদিয়া বাজারে যাচ্ছিল।
এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস আলোকদিয়া বাজারে পৌঁছালে পথচারী বৃদ্ধকে চাপা দেয়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে বাংলাদেশির মৃত্যু
তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।ওসি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় বাস বা চালক কাউকেই আটক করা যায়নি।’
আপনার মতামত লিখুন :