ঢাকাস্থ বৃহত্তম ময়মনসিংহ জাতীয়তাবাদী আইন ছাত্র ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ
ইরানের সামরিক অভিযান ‘নির্ধারিত সময়ের আগেই’ সম্পন্ন হয়েছে : ট্রাম্প
দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার আহবায়ক শ্রেষ্ঠ, সদস্য সচিব আলী
ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা শুরু
আজ শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এ বছর ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্বেও তুরাগ তীরে হাজির হয়েছেন লাখো মুসল্লি।
মুসল্লিদের সঙ্গে নিয়ে ফজর নামাজ আদায় শেষে আম বয়ান পেশ করেন দিল্লি তাবলীগ মারকাজের শীর্ষ মুরুব্বী মাওলানা সাদ কান্ধলভির ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। মাওলানা ইলিয়াসের উর্দুতে দেওয়া বয়ানের বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ। সকালের শীত উপেক্ষা করে লাখো মানুষ ইজতেমায় অংশ নিয়েছেন৷
১৬০ একরের মূল ময়দান ছাপিয়ে আশপাশের বিভিন্ন স্থানেও অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। আত্মশুদ্ধি, সৃষ্টিকর্তার সন্তুষ্টি আর পরকালীন মুক্তি লাভের আশায় ধর্মপ্রাণেরা ছুটে এসেছেন ইজতেমা ময়দানে। সকালের বয়ান শেষে খাবারের বিরতির পর এখন থেকে দিনব্যাপী থেমে থেমে চলবে নসিহত পূর্ণ বক্তব্য।
আরও পড়ুনঃ আগামীকাল শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
এছাড়া লাখ লাখ মানুষের কাতারবন্দি হয়ে আজ আদায় করার কথা রয়েছে পবিত্র জুমার নামাজ। জুমার নামাজে অংশ নিতে ইতিমধ্যে ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হচ্ছেন তুরাগ নদের তীরে। জুমার নামাজে ইমামতি করবেন দিল্লী তাবলীগ মারকাজের অন্যতম মুরুব্বি মাওলানা ইলিয়াস বিন সাদ। নামাজে নিজ পরিবার এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করবেন ধর্মপ্রাণরা৷
আপনার মতামত লিখুন :